কবিতা — কালো মেঘের ঘটা ঘনায় রে আঁধার গগনে

রবিবার, ২৭ জুলাই ২০২৫ গান

কালো মেঘের ঘটা ঘনায় রে আঁধার গগনে,
ঝরে ধারা ঝরোঝরো গহন বনে।
এত দিনে বাঁধন টুটে কুঁড়ি তোমার উঠল ফুটে
বাদল-বেলার বরিষনে।
ওগো, এবার তুমি জাগো জাগো-
যেন এই বেলাটি হারায় না গো।
অশ্রুভরা কোন্ বাতাসে গন্ধে যে তার ব্যথা আসে-
আর কি গো সে রয় গোপনে।।

১৯৯ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা