কবিতা — চলে যাবি এই যদি তোর মনে থাকে

রবিবার, ২৭ জুলাই ২০২৫ গান

চলে যাবি এই যদি তোর মনে থাকে
ডাকব না, ফিরে ডাকব না-
ডাকি নে তো সকালবেলার শুকতারাকে।
হঠাৎ ঘুমের মাঝখানে কি
বাজবে মনে স্বপন দেখি
‘হয়তো ফেলে এলেম কাকে’-
আপনি চলে আসবি তখন আপন ডাকে।।

১৯১ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা