কবিতা — ফাগুনের নবীন আনন্দে

সোমবার, ২৮ জুলাই ২০২৫ গান

ফাগুনের নবীন আনন্দে
গানখানি গাঁথিলাম ছন্দে।।
দিল তারে বনবীথি কোকিলের কলগীতি,
ভরি দিল বকুলের গন্ধে।।
মাধবীর মধুময় মন্ত্র
রঙে রঙে রাঙালো দিগন্ত।
বাণী মম নিল তুলি পলাশের কলিগুলি,
বেঁধে দিল তব মণিবন্ধে।।

১৩৬ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা