কবিতা — এবার তো যৌবনের কাছে মেনেছ হার

বুধবার, ৩০ জুলাই ২০২৫ গান

এবার তো যৌবনের কাছে মেনেছ হার মেনেছ?
‘মেনেছি’।
আপন-মাঝে নূতনকে আজ জেনেছ?
‘জেনেছি’।।
আবরণকে বরণ ক’রে ছিলে কাহার জীর্ণ ঘরে?
আপনাকে আজ বাহির করে এনেছ?
‘এনেছি’।।
এবার আপন প্রাণের কাছে মেনেছ হার মেনেছ?
‘মেনেছি’।
মরণ-মাঝে অমৃতকে জেনেছ?
‘জেনেছি’।
লুকিয়ে তোমার অমরপুরী ধুলা-অসুর করে চুরি,
তাহারে আজ মরণ-আঘাত হেনেছ?
‘হেনেছি’।

২৪৮ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা