কবিতা — ও কি এল না বোঝা গেল না

বুধবার, ৩০ জুলাই ২০২৫ গান

ও কি এল, ও কি এল না, বোঝা গেল না-
ও কি মায়া কি স্বপনছায়া, ও কি ছলনা।।
ধরা কি পড়ে ও রূপেরই ডোরে,
গানেরই তানে কি বাঁধিবে ওরে-
ও যে চিরবিরহেরই সাধনা।।
ওর বাঁশিতে করুণ কী সুর লাগে
বিরহমিলনমিলিত রাগে।
সুখে কি দুখে ও পাওয়া না-পাওয়া,
হৃদয়বনে ও উদাসী হাওয়া
বুঝি শুধু ও পরমকামনা।।

১০৭ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা