কবিতা — দেখা না-দেখায় মেশা হে বিদ্যুৎলতা

বুধবার, ৩০ জুলাই ২০২৫ গান

দেখা না-দেখায় মেশা হে বিদ্যুৎলতা,
কাঁপাও ঝড়ের বুকে একি ব্যাকুলতা।।
গগনে সে ঘুরে ঘুরে খোঁজে কাছে, খোঁজে দূরে-
সহসা কী হাসি হাস’, নাহি কহ কথা।।
আঁধার ঘনায় শূন্যে, নাহি জানে নাম,
কী রুদ্র সন্ধানে সিন্ধু দুলিছে দুর্দাম।
অরণ্য হতাশপ্রাণে আকাশে ললাট হানে,
দিকে দিকে কেঁদে ফেরে কী দুঃসহ ব্যথা।।

১৩১ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা