কবিতা — নবজীবনের যাত্রাপথে দাও দাও এই বর

বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ গান

নবজীবনের যাত্রাপথে দাও দাও এই বর
হে হৃদয়েশ্বর-
প্রেমের বিত্ত পূর্ণ করিয়া দিক চিত্ত;
যেন এ সংসারমাঝে তব দক্ষিণমুখ রাজে;
সুখরূপে পাই তব ভিক্ষা, দুখরূপে পাই তব দীক্ষা;
মন হোক ক্ষুদ্রতমুক্ত, নিখিলের সাথে হোক যুক্ত,
শুভকর্মে যেন নাহি মানে ক্লান্তি
শান্তি শান্তি শান্তি।।

২০১ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা