কবিতা - আমরা ঝ’রে-পড়া ফুলদল ছেড়ে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুর বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ গান আমরা ঝ’রে-পড়া ফুলদল ছেড়ে এসেছি ছায়া-করা বনতল- ভুলায়ে নিয়ে এল মায়াবী সমীরণে। মাধবীবল্লরী করুণ কল্লোলে পিছন-পানে ডাকে কেন ক্ষণে ক্ষণে। মেঘের ছায়া ভেসে চলে চির-উদাসী স্রোতের জলে- দিশাহারা পথিক তারা মিলায় অকূল বিস্মরণে।। ♥ ০ পরে পড়বো ১৮৪ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন