কবিতা — পাখি তোর সুর ভুলিস নে

বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ গান

পাখি, তোর সুর ভুলিস নে-
আমার প্রভাত হবে বৃথা জানিস কি তা।
অরুণ-আলোর করুণ পরশ গাছে গাছে লাগে,
কাঁপনে তার তোরই যে সুর জাগে–
তুই ভোরের আলোর মিতা জানিস কি তা।
আমার জাগরণের মাঝে
রাগিণী তোর মধুর বাজে জানিস কি তা।
আমার রাতের স্বপনতলে প্রভাতী তোর কী যে বলে
নবীন প্রাণের গীতা
জানিস কি তা।।

২১০ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা