কবিতা — প্রলয় বা সমাধি

রবিবার, ০৩ আগস্ট ২০২৫ বিবিধ কবিতা

বেলপাতা ও টুপটাপ বৃষ্টির জলের নিচে

চাপা পড়ে আছে শিবলিঙ্গ।

সেই ভিজে পাতার স্তূপের নিচে

দিন : আষাঢ়সন্ধ্যার মতো,

রাত : দেহ-মাটি-হয়ে-যাওয়া বনগর্ভের মতো।

ওখানে, ঐ সম্পূর্ণ অবলম্বনহীনতার নৈঃশব্দ্যে

আমি শিবলিঙ্গের মতো আছি— শুধু এই কল্পনাতেই

আমি প্রলয়ের ধারণা পাই।

১০১ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা