মণীন্দ্র গুপ্ত

কবিতা - ঘুঘু

মণীন্দ্র গুপ্ত
রবিবার, ০৩ আগস্ট ২০২৫ বিবিধ কবিতা

শীতের দিন। আশি বছরের পুরনো ফুসফুস

যেন উমা কর্মকারের তালি দেওয়া হাপর-

নিঃশ্বাস নিই আর ঘুরুর ঘুরুর শব্দ হয়

দুটো ঘুঘু এসে পোড়ো ভিটেয় বসেছে যেন।

নিকোটিনে ঘাস চোরকাঁটা পিঙ্গল-

তাদের উপর রোদ্দুর আর ভাঙা উনুনের ছায়া ।

আমি ঘুরুর ঘুরুর শব্দ শুনি

আর খুব নজর করে দেখি

বুকের মধ্যে ঘুঘু নেমেছে।

ঘু ঘু ঘু ঘু – গাছ নিঃশ্বাস ফেলে,

ছায়া পাখির খোলা খাঁচার নকশা, তাল গাছের ছাপ

আর ভাঙা জানলার ছবি আঁকতে আঁকতে

ডান দিকে সরে।

শেষজীবন বড় মিষ্টি।

পোড়ো বাড়িতে ঘুঘু নামে,

হেঁটে বেড়ায়

ডাকে।

পরে পড়বো
৮৭
মন্তব্য করতে ক্লিক করুন