শ্বেতা চক্রবর্তী

কবিতা - ঠাকুরঝি

শ্বেতা চক্রবর্তী
বুধবার, ০৬ আগস্ট ২০২৫ বিবিধ কবিতা

সন্ধ্যায় জেগেছে। একবস্ত্রে ফেলে এলে শীতকাঁথাখানি,
তারার মতন আলো ছিল, ভাল ছিল— তবুও চাঁদের মতো
অর্থবহ হতে তো পারলে না স্বামীর দেবতার কাছে।
মুখ দেখা—ওরই মধ্যে নিহত নির্মল
—লোকে বলে ; বলুক গে—পেছনে অনন্ত পথ,
সামনে প্রান্তর ; ঝলমলে পোষাকের মুগ্ধ কবুতর,
পদপ্রান্তে ঝোপের মতন পাকুড় শাখার আলো হাতে
যে দাঁড়িয়ে—পথে দেবতা!

পরে পড়বো
১১৫
মন্তব্য করতে ক্লিক করুন