শংকর ব্রহ্ম

কবিতা - পারদ

শংকর ব্রহ্ম
মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫ প্রেমের কবিতা, রূপক কবিতা

পারদ
শংকর ব্রহ্ম

কুঁড়িও জানে না ফুল ফুটে ওঠে কেন
বালক জেনেছে শুধু
বালিকার জন্য তার বুক পুড়ে ওঠে
আর বালকের কষ্ট দেখে
বালিকার অবুঝ অভিমান
শিমুল তুলোর মতো ফেটে পড়ে
অকস্মাৎ কেঁদে ওঠে প্রাণ।

প্রত্যাশার পারদ বাড়তে বাড়তে
এমন একটা জায়গায় পৌঁছায়
তারপর আর কোন প্রত্যাশা থাকে না।
এরপর হতাশার নিম্ন চাপ শুরু হতে পারে
তখন সামলানো বড় দায়
অযথা যতই কর না তুমি হায় হায়।

পরে পড়বো
১২১
মন্তব্য করতে ক্লিক করুন