ফালগুনী রায়

কবিতা - ব্যক্তিগত নিয়ন

ফালগুনী রায়
মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫ অন্যান্য কবিতা

আমি পুরোপুরি প্রতিভাহীন তাই নাকে জিভ ঠেকিয়ে

প্রমাণ করি প্রতিভা

কখনও মানিক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সাম্নে দিয়ে হাঁটতে

হাঁটতে ভাবি – একদিন মানিক বন্দ্যোপাধ্যায় যে-রাস্তা দিয়ে হেঁটেছিলেন

সে-রাস্তায় আমি, অপদার্থ, ফালগুনী রায় হেঁটে যাচ্ছি, কখনও ট্রামের

সেকেন্ড ক্লাসে উঠে ভাবি – এই ট্রামটাই কি জীবনানন্দের

শরীর থেঁতলে দিয়েছিল

এইভাবেই আমি চলেছি – চলেছে পৃথিবী সূর্য নক্ষত্র আমার

আমার ভ্রূণমুহূর্তে আরেক মৃত্যু নেমে এসেছিল সৌরসংসারে

আমার এক বন্ধু বারে বসে দূর-দেশের দামি মদ খায় প্রায়ই –

সে খুব রেগেমেগে শালা তাড়িখোর গাঁজাখোর বলেছিল

একদিন আমায়

একলব্যর বুড়ো আঙুল কেড়ে নেবার জন্যে

আমি দ্রোণাচার্যকে হত্যাকারী মনে করি –

পরে পড়বো
৫৭
মন্তব্য করতে ক্লিক করুন