কবিতা — পান্তাভাতে ঘি (২)

সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫ বিবিধ কবিতা, রূপক কবিতা

কবি বলেছিলেন-“ও পাড়ার সুন্দরী রোজেনা
সারা অঙ্গে ঢেউ তার, তবু মেয়ে কবিতা বোঝে না!”
আসলে কি তাই? আমার মন বলে-আসলে রোজেনা
ডানও বোঝে না, বামও বোঝে না…

সে ঝলমলে আলো দেখে কেবলই সুখ খোঁজে
অন্ধকারেরও যে বিধ্বংসী রূপ আছে, তা কি সে বোঝে?
সে গরম সুন্দরী, তবে নরম মানবী- কথার মারপ‍্যাচ বোঝে না
সে সোজা কথা বলে, সোজা পথে চলে, তাই সে রোজেনা…

তোমরা কি জানো বাহে, রোজেনা আসলে বোঝেটা কী?
হয়তোবা বোঝে, গতরে ঢেউ নিয়ে পান্তাভাতে ঘি;
আর আমরা সকলে বুঝি-

বাদশাহী মগজের ফকিরী অপব‍্যয়ে কবিতার ভাঁড়ামি;

সেতো তুমি, সেতো আমি!

১০৯ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা