কবিতা — একেক দিন খুব দুঃখ হয়

শনিবার, ১৮ অক্টোবর ২০২৫ সাম্য-জীবনমুখী কবিতা

একেক দিন হাতে কোন পয়সা নেই বলে
খুব দুঃখ হয়,
চারপাশে সবাইকে কেমন সচ্ছল মনে হয়।
একেক দিন শরীর ভালো নেই বলে
খুব দুঃখ হয়,
চারপাশে সবাইকে কেমন সহজ, সুস্থ মনে হয়।

একেক দিন ভালোবাসার জন্যে দুঃখ হয়।
একেক দিন ভালো না বাসার জন্যে দুঃখ হয়।
একেক দিন কোন বন্ধু নেই বলে,
একেক দিন কোন শত্রু নেই বলে,
একেক দিন প্রশংসা শুনিনি তাই,
নিন্দাও শুনিনি তাই,
একেক দিন খুব দুঃখ হয়।

৩০২ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা