কবিতা — ভাসমান ফুল

শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫ রূপক কবিতা

ভাসমান ফুল
শংকর ব্রহ্ম

আমরা সকলে ভাসমান ফুল
জীবন স্রোতে
কেউ কেউ ফোটে
কেউ বা ফোটে না
কারো কিছু জোটে
কারো বা জোটে না
কী বা যায় আশে তাতে?

কেউ যাতে ওঠে
কেউ বা ওঠে না
কি যে হলো তাতে বলো?
আমরা সকলে ভাসমান ফুল
জীবন স্রোতে
শুধু সামনে এগিয়ে চলো।

১০৩ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা