মোঃ ফখরুল ইসলাম সাগর।

কবিতা - ‎সম্রাজ্ঞী।

মোঃ ফখরুল ইসলাম সাগর।
সোমবার, ১০ নভেম্বর ২০২৫ প্রেমের কবিতা, রূপক কবিতা

‎সম্রাজ্ঞী।

ইচ্ছে ছিল তোমায় আমি করব আমার রাণী,
‎বলব হেসে— তুমি আমার রূপকথারই বাণী।
‎তোমার হাসিতে ফুটবে ভোরের আলো,
‎তোমার নীরবতা সব আঁধারকে করবে ভালো।

‎তোমার নামে বাজতো প্রেমেরই নূপুর,
‎সারাদিন মন হতো আনন্দে ভরপুর।
‎থাকতো না কোনো বিষাদ বা ভুল,
‎সাজাতাম তোমায় দিয়ে হাস্নাহেনার ফুল।

‎আমি লিখব তোমার নামে যত প্রেমের গান,
‎বৃষ্টির ফোঁটা নেবে তোমার চোখেরই টান।
‎তোমার চুলে বাতাস দেবে স্নিগ্ধ ছোঁয়া,
‎আমি হব সেই প্রজাপতি— শুধু তোমার কাছে যাওয়া।

‎তোমার ছায়া ঘোরে শুধু এই মনে একা,
‎তোমার কথাই আমার সব লেখা।
‎ভেঙে গেছে স্বপ্নের সব রাজকীয় খুঁটি,
‎তবুও তুমি রয়ে গেছ, হওনি ছুটি।

‎তুমি ছিলে আমার মনের সম্রাজ্ঞী,
‎তোমার ভালোবাসাই ছিল আমার রাজ্যের অঙ্গী।
‎তোমার চোখে ছিল আকাশের সেই রং,
‎যার ছোঁয়ায় হারিয়ে যেতো সকল অভিমান-সংগ।

‎কিন্তু সময় শেষে সব দুয়ার হলো বন্ধ,
‎স্বপ্নের আসন আজ শুধু এক বিষাদ-ছন্দ।
‎তবুও তোমায় ডাকি আমি শুধু আপন মনে,
‎এসো সম্রাজ্ঞী, থেকো শুধু এই হৃদয়েরই কোণে।

পরে পড়বো
১০১
মন্তব্য করতে ক্লিক করুন