কবিতা — পরাগ মিলন

মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫ রূপক কবিতা

পরাগ মিলন
শংকর ব্রহ্ম

ইচ্ছে আমার প্রজাপতি
উড়ে গিয়ে ফুলের বুকে
বসে একা পরাগ মাখে,
ফুলও নিজের ইচ্ছে সুখে,
চেপে রাখে নিজের বুকে।
ইচ্ছে আমার ভিন্ন সুখে
উড়ে অন্য ফুলের বুকে
পরাগরেণু ছড়িয়ে দিয়ে
সেই ফুলকে ঋদ্ধ করে,
ফুলও তাকে কৃতজ্ঞতায় চেপে ধরে।

১১৫ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা