তোমাকে দেখার পর যেন থমকে গেলো সময়
কয়েক ক্ষণের জন্য।
টাইম মেশিনে করে পিছিয়ে গেলাম
যেন নব্বইয়ের কোন সোনারোদ বিকেলে,
প্রেম যেখানে মুহূর্মুহ দোলা দেয়,
বাতাসে কৃষ্ণচূড়ার ঘ্রাণ আর কোকিলের কুহু কুহু।
তোমাকে দেখার পর যেন হৃদস্পন্দন
থমকে গেল কয়েক মুহুর্তের জন্য
তোমাকের দেখার পর হৃদয় জুড়ে যেন কালবোশেখি,
শান্ত তটিনী ঝুড়ে মহাসমুদ্রের জোয়ার।
তোমায় দেখার পর যেন হৃদয় জুড়ে
কথার মালা, বড় বিদ্রোহী এ হৃদয়,
মানে না কোন বাধা।
তোমাকে দেখার পর, মন যেন বলে
এমন করে কখনো তো কাউকে ভালো লাগেনি,
তোমায় দেখার পর দীর্ঘদিন বাদে
যেন মস্তিষ্কে ডোপামিন ক্ষরণ,
যেন নতুন করে মুগ্ধতা;
এমন নতুন তো বহুদিন কিছু লাগে নি, বহু দিন,মাস,বছর।
তোমাকে দেখার পর যেন লক্ষ্যচ্যুত হৃদয়,
ভুলেই গেছে কত শাষন-বিধান-আইনে আবিষ্ট,
প্রতিদিন আর মাস চক্রবুহ্যে বাঁধা।
তোমায় দেখার পর ভুলেই গেছি আমার সময়,
নিয়ম, কাল, বয়স ।
তোমায় দেখার পর ভাল থাকাটা বড্ড সহজ হয়ে গেছে।
তোমায় পাওয়ার আশায় নয়।
শুধুই তোমায় দেখার পর।
নিজেকে বড্ড সাহসী লাগছে,
বড্ড স্নিগ্ধ , মনোরম আর আত্মবিশ্বাসী,
তোমাকে দেখার পর।
নিঃসঙ্গতা কোথায় যেন নিয়েছে ছুটি,
তোমায় দেখার পর।

মন্তব্য করতে ক্লিক করুন