কবিতা — শূন্যতা

শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ রূপক কবিতা

শূন্যতা
শংকর ব্রহ্ম

ফুটলে কুসুম জুটবে অলি
থাকবে তাদের কথাকলি
নিন্দুকেরা আমরা বলি শব্দদুষন নয়?

কিছুই থাকে না শূন্য সব ভরে যায়
মিষ্টি কথায় ভরে শূন্য হৃদয়।

প্রকৃতি তার কাজটি ঠিক
করিয়ে নেবে আন্তরিক
বিচার করে সকল দিক।
সেটাই বুঝি কেবল ভয়
আর কিছু নয়?

থাকে না কিছুই শূন্য সব ভরে যায়
শূন্য হৃদয় ভরে মিষ্টি কথায়।

১০৫ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা