এ কে সরকার শাওন

কবিতা - অশ্রু ভেজা ক্যানভাস

এ কে সরকার শাওন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ প্রেমের কবিতা, স্মৃতিচারণ

অশ্রু ভেজা ক্যানভাসে!

হারিয়ে গেছো দিনের আলোয়
দূরের তারার মত!
মন মুকুরে সেই মুখ ধরে
আজো অজেয় অক্ষত!

রেখেছি ধরে মনের ঘরে
তোমার স্মৃতি কণা!
সাপের মত নিত্য উদ্যত
তোলে বিষের ফনা!

বিষের জ্বালায় নির্মম খেলায়
আমি পথিক ক্লান্ত!
কোথা সে মুখ মূর্ত স্বরূপ
নিমিষেই মন শান্ত!

শত সহস্র কবিতা অজস্র
তোমায় ভালোবেসে!
দুঃখ হায় সব মুছে যায়
অশ্রু ভেজা ক্যানভাসে!

টপ টপ করে অশ্রু ঝরে
বৃষ্টির ফোঁটার মত!
শরৎ হেমন্তে শীত বসন্তে
শ্রাবণই অবিরত!

কবিতাঃ অশ্রু ভেজা ক্যানভাসে
কাব্যগ্রন্থঃ আপন-আভাস
কবিঃ এ কে সরকার শাওন
শাওনাজ ভিলা, উত্তরখান, ঢাকা।
৮ জানুয়ারী ২০২৬

পরে পড়বো
১৮১
মন্তব্য করতে ক্লিক করুন