শংকর ব্রহ্ম

কবিতা - তৃষ্ণা

শংকর ব্রহ্ম
মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬ প্রেমের কবিতা

তৃষ্ণা
শংকর ব্রহ্ম

এক).

আমার অনন্ত তৃষ্ণা ভালবাসা নামক সত্তায়
অগস্তের মতো এক সমুদ্র প্রেম শুষে নিতে চায়,
সে তৃষ্ণা মেটাতে নারী পারে না যে হায়,
তারই জন্য মরুভূমি হয়ে আছে,বুকের উর্বরা সঞ্চয়,
ভালবাসা হয়েছে বিলীন আমার গোপন সত্তায়।
যে মানুষ ভালবেসে ব্যর্থ হয়,সেও জানে ভালবাসা কি?
আমি তাই সাব্যস্থ করেছি,খাব না আর ভালবাসার ঘি।

দুই).

তোমাকে ছাড়া বেঁচে আছি ঠিকই,না বাঁচার মতো
আর কত ব্যথা,মরতে পারি না তাই বাঁচা,
অথচ বাঁচতে চাই না বলে মরা,অতোটা সহজ নয় বলে,
তোমাকে ছাড়াই কেমন চলছে সংসার,
বিস্ময়ের শেষ নেই আর,ভালবাসা বিস্ময় অপার।

পরে পড়বো
৬১

মন্তব্য করুন