কবিতা — গোমড়ামুখো মেয়ে

রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬ অনুকাব্য, প্রেমের কবিতা

গোমড়ামুখো মেয়ে-
একটা বার হেসেই দেখো…

লজ্জাতেই শুকিয়ে যাবে ফুল,
গন্ধ হারাবে চিরসুগন্ধি বকুল!

তারাদের চমক নিভে যাবে,
মলিন হবে জোসনা মাখা রাত-
অতি চালাক ছেলেও করবে ভুল!
প্রজাপতিরা ফুলকে ভুলে
তোমার প্রেমেই হবে মশগুল…

🌸🌸🌸
~ হা বী ব

৬৮ বার পঠিত রিপোর্ট
আবৃত্তি করেছেন: SR Habib

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা