আসিব ইসলাম

কবিতা - ইনসাফের আহ্বান

আসিব ইসলাম
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬ সাম্য-জীবনমুখী কবিতা

দাঁড়িপাল্লার নীরবতায়
বিবেক আজ জেগে ওঠে,
তারুণ্যের প্রথম ভোটে
ইতিহাস নতুন ভাষা খোঁজে।

কথার ঝড় নয়, কর্মের ছাপ—
ন‍্যায় যেখানে পথ চিনায়,
ইনসাফের দীপ্ত প্রহরায়
মিথ্যার অন্ধকার ভেঙে যায়।

ভোট কোনো কাগজখানা নয়,
এ ভবিষ্যতের আমানত,
অবহেলায় কাঁদে ইতিহাস,
সচেতনতায় জাগে রাষ্ট্র-চেতনা অন্তত।

আজ তারুণ্য প্রশ্ন তোলে—
কার হাতে থাকবে ভার?
দাঁড়িপাল্লা দেয় উত্তর—
সমতা, সততা আর ন‍্যায়ের ধার।

প্রথম ভোটে শপথ নেবো,
বিবেক হবে দিকনির্দেশ,
ন‍্যায় ও ইনসাফের পক্ষে
আমাদের ভোট, আমাদের দেশ।

আসুক এমন ভোরের আলো,
যেখানে শোষণ পায় হার,
দাঁড়িপাল্লার ভারসাম্যে
গড়ে উঠুক ন‍্যায়ের বাংলাদেশ আবার।

পরে পড়বো
৪৬
মন্তব্য করতে ক্লিক করুন