কবিতা — সন্ধানে

সোমবার, ০৯ মার্চ ২০২৬ অনুকাব্য

সন্ধানে
শংকর ব্রহ্ম

একটি জীবন চেয়েছিলাম ভালবাসার জন্য
বুঝিনি তার মানে
দিনগুলি সব কেটে গেছে স্বার্থের সন্ধানে
সিদ্ধি হলে স্বার্থ নিজের ভেবেছি খুব ধন্য।

একটি জীবন পেয়েছিলাম বেঁচে থাকার জন্য
মরণে হার মেনেছিলাম ভালবাসার জন্য
বুঝিনি তার মানে
দিনগুলি সব হারিয়ে গেল লোভের সন্ধানে।
একটি জীবন চেয়েছিলাম শুধু তোমার জন্য।

৩৭ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা