আবু জাফর মহিউদ্দীন

কবিতা - ঈদ

আবু জাফর মহিউদ্দীন
শুক্রবার, ২০ মার্চ ২০২৬ ধর্মীয় কবিতা

ওই আকাশে
চাঁদ উঠেছে,
গাইছে সবাই সুরে,
ঈদ মোবারক,
ঈদ মোবারক—
সালাম জানাই তারে।

ঈদ আনন্দের
পসরা বইছে,
দেখো সকলে মিলে,
ধনী-দরিদ্রের
মিলন হবে
মানবতার দ্বার খুলে।

ঈদের মাঠে
ইমামের মুখে
ওঠে তাকবির ধ্বনি,
বিভেদ ভুলে
একই কাতারে
ঐক্যের ডাক শুনি।

নতুন পোশাকে
সবাই হাস্যোজ্জ্বল,
মিলে মিশে একাকার,
সালাম দিয়ে
আলিঙ্গন করে—
নেই ভেদাভেদ আর।

শিশুরা হাসে,
খেলায় মাতে,
উল্লাস ভরা প্রাণে,
ঈদের দিনে
সুবাস ছড়ায়
নীল গগনের পানে।

ঘরে-বাহিরে
হয় প্রস্তুতি—
সেমাই, ফিরনি, পায়েস,
আত্মীয়-পরিজন
সাক্ষাৎ বাড়ে,
মেটে শত্রুতা-খায়েশ।

ঈদ আসে
মুছে দিতে
সব বেদনা, ক্লেশ,
চাঁদের কিরণে
ভাসে নীরবে
এক মিলন-সমাবেশ।

ঈদ মানে
খুশির আনন্দ
সারা পৃথিবী জুড়ে,
শান্তি-সুখ
ভরে উঠুক
সকল মানুষের ভিড়ে।

ঈদ আসুক
ফিরে বারবার
এই বার্তা নিয়ে,
দেশের কল্যাণে
গড়ি ঐক্য
প্রেম-ভালোবাসা দিয়ে।

পরে পড়বো
১১
মন্তব্য করতে ক্লিক করুন