শাহ্ আলম আল মুজাহিদ

কবিতা - আমার কাব্য

শাহ্ আলম আল মুজাহিদ
শনিবার, ২১ মার্চ ২০২৬ আধ্যাত্মিক কবিতা, রূপক কবিতা

আমার কাব্য,
যেন কিছু রহস্যে বাঁধা—
বৃক্ষের আড়ালে থাকা
পাখিদের ধ্বনির মতো,
নদীর স্রোতের মতো
কোনো অজানায় বয়ে চলে।

কিছু সুখ, কিছু বেদনার মিশ্রণে—
স্মৃতিমাখা সীমান্তের কাহিনি,
সমুদ্রের জোয়ার ওঠা,
ঘূর্ণিঝড়ের কবলে মিশে যাওয়া
যৌবনের বেগে।

তুমি আমার কাব্য,
এসে গেছ নির্মল অনুরাগে।
প্রকৃতির নতুন নতুন সাজে
ছুটে চলো রহস্যের সন্ধানে,
উদাসী চিত্তের মাঝে
মিশে গেছ ছন্দের মিশ্রণে।

আধারে চাঁদ যেমন,
নীড়ে আসে রাঙা মেঘ সাঁতরায়ে—
তুমি আমার কাব্য,
এসে গেছ সাধনার পায়ে।

নীড়হারা পাখির মতো
যবে ছিলে পথিকের বেশে,
যত রূপ বাংলার তরে
সবই চুমো খেয়েছিলে হেসে।

কোটি কোটি হৃদয় জুড়ানো—
উদাস করা কোকিল-কণ্ঠে,
সরোবরে পদ্মের মতো,
জোনাকির মিটিমিটি আলোয়
ভেসে গেছ হৃদয়ের মাঝে।

পরে পড়বো
১৪
মন্তব্য করতে ক্লিক করুন