কবিতা - গেরো

সৃজা ঘোষ
বুধবার, ২৫ মার্চ ২০২৬ অন্যান্য কবিতা

ফেরার তাড়া নেই-
ঠান্ডা রিসিভার।
জোলো গা বাড়ালেই,
আদর ছারখার
রাতে রোজ…

শরীরে মজ্জায়-
হাড়েরা মৃত সব।
প্রেমিক খোলা পায়
নিথর কলরব-
মিথ্যে সাজগোজ…

এদেশে নুন নেই।
ফ্যাকাশে খাদ্য।
ঘেয়ো এ পলিটিক্স-
বাজাবে বাদ্য
বুঝে নাও…

মিছিল থাকলেই,
রক্ত ঠুনকো-
কথা না রাখলেই,
আমিও খুনখোর।
শান দাও…

‘কবিতা-তলোয়ার’-এ
তাই তো লিখছি।
নাহয় কম ধারে,
মৃত্যু শিখছি
খুরধার…

ফুসফুস ভুলে যেই
না বুঝে গর্জায়,
স্লোগান হারাতেই
অমোঘ তর্জায়
বেহায়া সর্দার…

পরে পড়বো
মন্তব্য করতে ক্লিক করুন