কবিতা - আমায় শুধু দে

মোঃ আব্দুল মজিদ এনডিসি
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ দেশাত্মবোধক কবিতা, রূপক কবিতা

কবিতার কথা শুনাবো তোরে
শুনাবো আজ কবির কথা, ওরে!
দেখাবো লাল আর সবুজের খেলা-
ঠিক যখন সন্ধ্যাবেলা…

দেবো বকুলের গন্ধ তুলে কাংখিত ঘরে
ভালোবাসার শাপলা দেবো দুমুঠো ভরে;
এর বিনিময়ে আজ আমি কিছু চাইনে-
পিছনে আর সামনে, বামে কিংবা ডাইনে…

দেরে দে, আজ আমায় শুধু দে-
একটা ‘রাইফেল-রোটি-আওরাত’ এনে দে
এনে দে…

পরে পড়বো
মন্তব্য করতে ক্লিক করুন