গীতিকবিতা
সত্য প্রেম
আমানত উল্লাহ মানিক
——————
যে হৃদয় একবার হয় বিনিময়
কখনো তারে আর ফিরে পাওয়া যায় না,
মন একবার মজালে প্রেমে
কিছুতেই তাকে আর বেধে রাখা যায়না।।
একবার চোখে যারে লেগে যায় ভালো
সে চোখে কভু আর থাকেনা তো আলো,
হোক সে যতই কুৎসিত কালো
কিছুতেই সেই চোখ ফেরানো তো যায়না।।
প্রেম রোগ এমনই রোগ যখন ধরে যারে
প্রেমেই বাঁচে সেই জন,প্রেমেই মরে,
ভালমন্দ কদাকার সকলই সুন্দর প্রেমেরই চোখে
সত্য প্রেম মানবকে অমর করে রাখে।
আমানত উল্লাহ মানিক
রচনাকাল ঃ- ২৯-৩-২৬

মন্তব্য করতে ক্লিক করুন