কবি মোঃ আবু আইয়ুব আনছারী আনহার

কবিতা - সেই তো আসল বন্ধু

কবি মোঃ আবু আইয়ুব আনছারী আনহার
সোমবার, ৩০ মার্চ ২০২৬ বিবিধ কবিতা, সাম্য-জীবনমুখী কবিতা

সুখের কালে সবার কাছে
প্রশংসার পাত্র,
দুঃসময়ে খুঁজে খুঁজে
যায় না পাওয়া মিত্র।

হর্ষক্ষণটা শ্রেষ্ঠ বাহন
স্বজনরা হয় বোরাক,
পিছনে পিছনে লেগে থাকে
হাসিল করতে খোরাক।

বন্ধু আছে পার এংগেলে
মতো উদধি সিন্ধু,
শঙ্কা প্রহরে যেজন থাকে
সেই তো আসল বন্ধু।।

সহস্রজন থাকার চেয়ে
একজনই ভালো,
যদি থাকে সুখে-দুঃখে
স্বীয় আত্মার মতো।

যারা সামনে মুচকি হাসে
বলে প্রিয়জন,
দূরে গেলে ঠাট্টা করে
এরাই তো দুশমন।

চিত্ত থেকে বলে একবার
যাঁচাই করে দেখি;
হর্ষ-বিপদ উভয়তে কেউ
পাশে থাকবে কি?

পরে পড়বো
১৪
মন্তব্য করতে ক্লিক করুন