আমানত উল্লাহ মানিক

কবিতা - তোমারই নামের বীনা

আমানত উল্লাহ মানিক
বুধবার, ০১ এপ্রিল ২০২৬ গান, প্রেমের কবিতা

গীতিকবিতা
তোমারই নামের বীনা
আমানত উল্লাহ মানিক
—————-
মুখরা
আমার বুকেরই ভিতর,ব্যাথারই পাথর,
ভেঙে গেছে মন আজ তোমারই বিরহে,
একবুক জালা নিয়ে তবু থাকি পথচেয়ে,
তোমারই নামের বীনা বাজে শুধু হৃদয়ে।।
অন্তরা-১
চোখেরই মনিতে ভাসে শুধু তোমারই ছবি,
মজেছি তোমারই রূপে আমি অন্ধ কবি
বিরহে লিখি শুধু কবিতা তোমাকে নিয়ে
তোমারই নামের বীনা বাজে শুধু হৃদয়ে।।
অন্তরা-২
কত কথা কত স্মৃতি ছিলো দুজনার
বেদনায় এহৃদয় হয়ে গেছে চুরমার
এই পোড়া মন তবু ভাবে তোমাকে নিয়ে
তোমারই নামের বীনা বাজে শুধু হৃদয়ে।।

আমানত উল্লাহ মানিক
রচনাকাল ঃ- ৩১-৩-২৬

পরে পড়বো
মন্তব্য করতে ক্লিক করুন