আমার আগের লোকটি অবিকল আমারই মতন
একই কথা বলেছিল; আমার পরের লোকটিও
জানে ঠিক কোনখানে কোন কথা ব’লে যেতে হয় ।
নতুন লোকের হাতে চ’লে যায় পুরোনো ঠিকানা –
ঘোড়সওয়ারের অন্ধ লাঠির আঘাত
ক্রমশ গা-সওয়া ক’রে গভীর রাতের অন্ধকারে
হাতে চিরকুট নিয়ে জমে ওঠে কিউ ।
হয়ত ঠিকানা ভুল, তবু
আগের লোকটি ঠিকই এগিয়ে চলেছে ।

মন্তব্য করতে ক্লিক করুন