আনহার কবিতা

কবিতা - অবসরে গান লিখি

আনহার কবিতা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬ সাম্য-জীবনমুখী কবিতা, স্মৃতিচারণ

আমি হাসি খুশি খুবি
আবার কাঁদিয়ো বেশি বেশি
সব মিলিয়ে বেঁচে আমি—
অবসরে গান লিখি।

আমি দুঃখের সাগরে ডুবি
আবার সুখের ঢানায় উড়ি
বিরহ-হর্ষ নিয়ে আমি—
অবসরে গান লিখি।

আমি মাধুরীর সুখে কাঁদি
আবার অতীত নিয়ে হাসি
হেসে-কেঁদে বেঁচে আমি—
অবসরে গান লিখি।

আমি স্বপন দেখি নিশি
আবার চেষ্টা করিও বেশি
কঠোর শ্রমো করার পর—
অবসরে গান লিখি।

আমি সফল হওয়ার মানসে
গিরি শৃঙ্গে উঠি,
আবার শৈল তলে পড়ি
উঠা-নামা করে আমি—
অবসরে গান লিখি।

আমি অবসরে গান লিখি
লিখবো দিবানিশি!
আসুক যত সাইক্লোন-ঝড়;
থামবো না আমি লিখবো!
লোহার প্রাচীর দেখলে পথে
লাত্তি মেরে ভাঙবো।

লিখবো আমি লিখবো
শান্ত-ধ্বংস রূপ নিয়া আমি
অবসরে গান লিখবো।

পরে পড়বো
মন্তব্য করতে ক্লিক করুন