কবিতা — নারী দিবস

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ বিবিধ কবিতা

নারী দিবস
শংকর ব্রহ্ম

একটি দিন নারীর জন্য ছেড়ে দিতে পারি
বাকী সব দিনগুলো তো থাকবে আমাদেরই,
মাথায় নিয়ে একটি দিবস করব মাতামাতি
অন্যসব দিনগুলোতে চলবে ঝাঁটা লাথি।

৮ই মার্চ ছুঁয়ে ফেলি সব নারীদের অন্তর
‘নারী দিবস’ মানে যেন ছুঁ যাদু আর মন্তর,
অন্যসব দিনগুলোতে ভাবার সময় কই?
সেসব দিনে আমরা পুরুষ আত্মমগ্ন রই।

এমন দিবস চায় কি নারী,তাদের জন্য বরাদ্ধ
নাকি তারা এই দিনটির করতে চাইবে শ্রাদ্ধ?

২৮ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা