কবিতা — মুখবন্ধ

সোমবার, ০৪ মে ২০২৬ বিবিধ কবিতা

মুখবন্ধ
শংকর ব্রহ্ম

ছেঁড়া কথাগুলো চেপে ধরে মুখ বন্ধ করে,
বাজারে ছেড়ে দিয়েছি,বিকোচ্ছে দেদার –
বাজার ঠান্ডা করোনার চোটে,
ময়লা জমছে কালো স্যাতস্যাতে সব
শ্যাওলা ধরা নোটে,
ওহে ভষ্মলোচন,
তুমি কি জান না জি এস টি-র চাপে বাজার আগুন
তারপর আধারকার্ড, গোদের উপর বিষ ফোঁড়া
ছেঁড়া কথাগুলো আচ্ছা করে ধরে,
মুখ জুড়ে বাজারে দিয়েছি ছেড়ে,
সকলে এখন একজোট,বোঝা দায় কে যে এখন কার?
প্রতিশ্রুতিগুলি সব বাজারে বিকোচ্ছে দেদার।

৩৪ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা