কবিতা — যাওয়া আসা

বুধবার, ০৬ মে ২০২৬ প্রেমের কবিতা

যাওয়া আসা
শংকর ব্রহ্ম

তুমি চলে গেলে
ধূলোর ঝড় ওঠে
চোখে অন্ধকার দেখি,
তুমি কাছে এলে
কি যে হয় !
এক’শ সূর্য জ্বলে ওঠে চোখে
সব ঝাপসা দেখি,
তোমার স্পর্শে এতো তাপ
তনু আলো ছড়ায়
নিজেকে উজ্জল নক্ষত্র মনে হয়,
তুমি চলে গেলে পরে
যেন নক্ষত্র মরে যায়
ধূলোর ঝড়ে চরাচর জুড়ে অন্ধকার নেমে আসে।

২৪ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা