শংকর ব্রহ্ম

কবিতা - ইচ্ছে

শংকর ব্রহ্ম
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬ বিবিধ কবিতা

ইচ্ছে
শংকর ব্রহ্ম

কত রকম ইচ্ছেরা সব
মনের ভিতর ঘোরে
কোনটা খুব চেপে ধরে
কোনটা থাকে দূরে,
জানি না সব ইচ্ছেগুলো
থাকে কোন সুদূরে,
কখন আসে কখন বা যায়,
আসে কেমন করে? যায় বা কেন দূরে?

ঘুমোতে যাওয়ার আগে তুমি
আমাকে একটুখানি ইচ্ছে দিয়ে যাও,
কাল সকালে উঠে আমি পুরণ করবো তাও।

পরে পড়বো

মন্তব্য করুন