সুনীল গঙ্গোপাধ্যায়

কবিতা - তোমাকে যখন দেখি

সুনীল গঙ্গোপাধ্যায়
সোমবার, ১১ মে ২০২৬ প্রেমের কবিতা

তোমাকে যখন দেখি তার চেয়ে বেশি দেখি
যখন দেখিনা
শুকনো ফুলের মালা যে রকম বলে দেয়
সে এসেছে
চড়ুই পাখিরা জানে
আমি কার প্রতিক্ষায় বসে আছি
এলাচের দানা জানে
কার ঠোঁট গন্ধময় হবে
তুমি ব্যস্ত, তুমি একা, তুমি অন্তরাল ভালবাসো
সন্ন্যাসীর মত হাহাকার করে উঠি
দেখা দাও, দেখা দাও,
পরমুর্হুতেই ফের চোখ মুছি
হেসে বলি,
তুমি যেখানেই যাও সঙ্গে আছি !

পরে পড়বো
১৭

মন্তব্য করুন