তুমি নেই তাই,
সকাল, দুপুর, সন্ধ্যা কিছুই টের পাই না আমি
গোধূলি দেখি না বহু দিন,রাতে আমার ঘুম হয় না;
তুমি নেই তাই,
সন্ধ্যার নাস্তায় জুটে চা আর সিগারেট
আমার ঘরের চুলোয় চা হয় না,
কাকার টংয়ে বাকি পড়েছে হাজার টাকা;
তুমি নেই তাই,
সকালের নাস্তায় ঘুম, দুপুর বেলা কবিতা
রাতের খাবারে বিষন্নতা গিলে খাই;
তুমি নেই তাই,
আমি একা হেটে যাই
কাওলা বাজার,এভিয়েশন মাঠ,চোখ যতদূর যায়;
তুমি নেই তাই,
আমার সিজিপিএ কমে যায়
মস্তিষ্কের ডানে জীবনানন্দ দাশ,বামে মির্জা গালিব, পেছনে মওলানা রুমি
অবশিষ্ট অংশটাই তুমি;
তুমি নেই তাই!
৮
