বইমেলা বইমেলা, রঙিন স্বপ্নবুনা,
বইমেলা বইমেলা, আনন্দের ঠিকানা।
বইমেলা বইমেলা, প্রাণের উৎসব,
লেখক ও পাঠকের খৈ ফোটা রব।
ছেলে-মেয়ে ছুটে যায় আলোর মিছিলে,
খুঁজে ফিরে প্রিয় বই প্যাভিলিয়ন ফসিলে।
কেউ খোঁজে কবিতা, কেউবা ইতিহাস,
কেউ পড়ে উপন্যাস, বুক ভরা নিঃশ্বাস।
বইমেলা বইমেলা, জ্ঞানের বাতিঘর,
ধোঁয়া আর যানঝট তবু প্রিয় এ শহর।
বইমেলা বইমেলা, স্মৃতির জানালা,
মনে পড়ে বই কিনে বাড়ি ফেরা অবেলা।
২৬ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ।
চন্দ্রিমা মডেল টাউন,
ঢাকা।
