মনে রেখো ফুলগুলি মনে রেখো রাতদিন,
মনে রেখো শৈশব বন্ধের সাতদিন।
মনে রেখো প্রেমিকার ছেড়ে যাওয়া বাহানা,
দিনগুলো হারালো? মোটেও তো তাহা না।
মনে রেখো তৃণমূল ঝরে পড়া শিউলি—
দুপুরের বনে ছুটা বেঁজি আর নেউলি।
মনে রেখো গঁর বিল, আশ্বিনের কুয়াশা
নাড়া পুড়ে দাউদাউ জ্বলে উঠা ধোয়াশা।
মনে রেখো পলিমাটি বাংলার খালবিল,
নাদাইয়ের জলে করা হাগাডালু কিলবিল।
মনে রেখো খালিবাড়ি মমতার বিস্ময়—
একা যেতে সংকুচ নড়বড়ে ডরভয়।
মনে রেখো কাঁচাপাকা করিমের ভাঙা ঘর,
শিয়ালের হুৎকারে কাপে শিশু থরথর।
মনে রেখো আতিকের কর্কশে গুৎগাৎ
খিরা খেতে সজারুর দিনরাত উৎপাত।
মনে রেখো চিরচেনা মাঠঘাটও ঈদগা,
গেরামের বিয়ে বাড়ি সবে মিলে গীত’গা।
মনে রেখো চৈত্রের পথঘাট ফাঁকা সব,
বরাতের রাতে করা আমাদের উৎসব।
মনে রেখো পুরাতন ছিড়ে জুতো জামা’কে
মোনাজাতে মনে রেখো গত হওয়া আমাকে।
মনে রেখো,রেখো তবু,এইসবও দিন যায়,
মনে রেখো তখনও যখন আমি সজ্জায়।
এম এ ওয়াহিদ।
একটি সিরিজ কবিতা—
