যুবক অনার্য

কবিতা - স্তন

যুবক অনার্য
মঙ্গলবার, ১৯ মে ২০২৬ প্রেমের কবিতা, রূপক কবিতা

ছুঁয়ে দিলে মিথ্যে মনে হয় ঈশ্বরের স্বর্গীয় চিতা
যেনো বা সক্ষম- হটিয়ে দিতে পারে
অনিবার্য যমদূত
মুমূর্ষু রোগীর কমলালেবুর কাছে থেকে
দুঃস্বপ্নের মতন অইতো ফুটে আছে
অলৌকিক যন্ত্রণা মাটির কুমারী ফুল
ছুঁয়ে দিলে সবকিছু মিথ্যে মনে হয়
সত্য শুধু কৃষ্ণচূড়া – অইটুকু ভুল- অইটুকু ভুল

পরে পড়বো
১৩

মন্তব্য করুন