ড. এস এম শাহনূর

কবিতা - পূর্ণানন্দ ঈদ

ড. এস এম শাহনূর
রবিবার, ৩১ মে ২০২৬ ধর্মীয় কবিতা

কিছু পোশাকধারী পেশাজীবী
কিছু সেবামূলক শ্রমজীবী
তাদের ঈদ আসে সবশেষে
ফুরিয়ে যায় এক নিশ্বাসে!

প্রবাস জীবন নীরবে কাঁদে
কী বঞ্চনা! স্বজন থাকে দূরে।
ঈদ থাকে ঐ প্রাসাদ নীড়ে,
নামে না দিনমজুরের ঘরে!

তাদের ব্যথাতুর মনকথা
ফোটে না মুখে যথাতথা।
দেশ প্রহরায় ত্যাগে অর্ধনিদ
ঐ গৃহে ফিরুক পূর্ণানন্দ ঈদ।

🖊️এস এম শাহনূর
হাজী মঞ্জিল, বল্লভপুর।
৯ জিলহজ্ব, ১৪৪৭ হিজরী
২৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ।

পরে পড়বো

মন্তব্য করুন