কবিতা — কবিতা

শুক্রবার, ১৯ জুন ২০২৬ প্রেমের কবিতা

কবিতা
শংকর ব্রহ্ম

অনেকেই নিষেধ করেছে
অথচ আমি তা শুনিনি,
কবিতা হে প্রেয়সী আমার
তোমাকেই সর্বস্ব পণ করে
আমি এক জুয়ায় মেতেছি।

অনাহারে কেটে গেছে দিন
তবু আমি তোমাকে ভুলিনি,
অথচ একদিন
যারা খুব প্রিয়জন ছিল
তারা সব
আমার এই দুর্মতি দেখে,
আমাকে পাগল ভেবে
করুণা করেছে,আর সব
ধীরে ধীরে সরে গেছে দূরে,
আমাকে মুক্তি দিয়ে
নির্জন করেছে।

যদি আমি
মৃত্যুরও মুখোমুখি হই,
তোমার কারণে
হে প্রেয়সী কবিতা আমার,
তবুও, তোমার আনত বুকে
ঠোঁট রেখে
মরে যেতে রাজী আছি আমি।

১ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা