কবিতা — পেডিগ্রী (দুই)

আমি আমার জনকের নাম ভুলে যেতে চাই এখন…

একেবারে সুগন্ধ বিহীন, চেকার্ড-বৃত্ত-শূন‍্য হয়ে ঠিক কেন্দ্রে
এক টুকরো মৃত্তিকার পরে উবু হয়ে পড়ে আছে সারাটি জীবন,
এক দুঃখ-বিলাসী মন…

এই দশাহীন দুঃখ-বিলাসিতার শূন‍্য-ভারী
লেগাসীর অদৃশ্য এক সুতায় ঝুলে আছি আমি একেবারে চিৎ হয়ে
এতটা জীবন মৃত্তিকা ও শূন‍্যের মাঝামাঝি কোথাও,
আরেক হতাশাবাদী নিভৃতচারি…

শত কষ্ট করেও মৃত্তিকা ছুঁতে পারিনি,
হাজার চেষ্টায়ও কোনিদন স্বপ্ন-চাঁদের নাগাল পাইনি,
কেননা, আমিতো একেবারে শূন্য-জাত এক শূন‍্য-উৎপাদক!

আমি যার জনক, সেওতো অনুরূপ সংগাহীনতার এক স্বপ্ন-ঘাতক!
আমারই লেগাসীর আরেক অদৃশ‍্য সুতায়
ঝুলে আছে একেবারেই শুরু থেকে; সংগাহীনতার দশায়-
সুগন্ধ বিহীন অবর্ণের এক ছন্নছাড়া জীবনের বেড়ে ওঠা আর কি!

সেও কি তবে তার জনকের নাম ভুলে যেতে চায়!
কেননা, সেও তো নিয়েছে এই আজব চরাচরের এক বুনো
অভিজ্ঞতার পাঠ- নীল রক্ত আর চেকার্ড বিত্ত ছাড়া সবই শূন‍্য

শুন‍্য প্লাস শূন‍্য তো শূন‍্যই থেকে যায়…

২ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা