কবিতা — ক্ষীণ প্রতিচ্ছবি

বুধবার, ২৪ জুন ২০২৬ বিদ্রোহী-দ্রোহের কবিতা

ক্ষীণ প্রতিচ্ছবি
শংকর ব্রহ্ম

সারাদিন বৃষ্টি পাত
সারা রাত
তোমার মুখের রেখা
ভিজে যায় জলে
তবুও অস্পষ্ট কিছু
জেগে থাকে
উদাসীন হলে

ডালিম দানার মত
দাঁতের গোপন ধার
কামড়ে ধরে
বুকের গভীরে

সারা রাত বৃষ্টিপাত
সারা দিন
তোমার মুখের ক্ষীণ প্রতিচ্ছবি
জেগে থাকে আমার ভিতরে

০ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা