কবিতা — তিলোত্তমা

শনিবার, ১৮ জুলাই ২০২৬ বিদ্রোহী-দ্রোহের কবিতা

তিলোত্তমা
শংকর ব্রহ্ম

‘কলকাতা একদিন তিলোত্তমা হবে’
স্বপ্ন দেখছিল প্রিয় জীবনানন্দ কবি,
ভাগ্যিস দেখতে হয়নি তাকে তবে
কলকাতার এমন নির্মমতার ছবি।

খুন ও ধর্ষণে কলকাতা হয়েছে তিলোত্তমা
মনে প্রাণে অপরাধীদের শাস্তি চাই আজ,
এইসব কবছে যারা তাদেব কোরো না ক্ষমা
তিলোত্তমাকে খুন ও ধর্ষণ যাদের কাজ।

কলকাতার ভয়াল রূপ দেখেনি যে আগে
এইকথা বলছে সমস্বরে পৃথিবীর সবাই,
তাই আজ বুক আমার ফেটে যায় রাগে
এমন নির্মম অপরাধের কোনও ক্ষমা নাই।

১ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা