কবিতা — বিনীত আবেদন

শনিবার, ১৮ জুলাই ২০২৬ সাম্য-জীবনমুখী কবিতা

বিনীত আবেদন
শংকর ব্রহ্ম

ভাতা পাওয়া বুদ্ধিজীবী
কোথায় আছ সব?
দেশে যা আজ ঘটছে
সেটা করছ অনুভব?

ভাতাজীবী বুদ্ধিজীবী
সব অন্ধ কালা হয়ে,
দেশে যা সব ঘটছে
দেখবে না তা চেয়ে?

ভাতায় লোভে চোখটি বুজে
মুখটি বুজে থেকে,
দলদাস করবে প্রমাণ
সব কিছু আজ দেখে?

বিবেক কোথায় হারিয়ে গেছে
খোঁজ করে তা দেখ
দু’এক ছত্র সুবিচার চেয়ে
আজকে না হয় লেখো।

২ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা